আশা দেখাচ্ছে ধর্মশালার আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবহাওয়ার পূর্বাভাসে আজ ধর্মশালায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে সুখবর হলো, গতরাতে বৃষ্টি হলেও সকাল থেকে এখন পর্যন্ত (সকাল সাড়ে ১১টা) বৃষ্টি হয়নি। আকাশ খুব একটা মেঘলা নয়, ঝলমলে রোদ উঠেছে সেটিও বলা যাবে না। তবে মাঝে মাঝেই ঝিলিক দিয়ে উঠছে সূর্য। অবশ্য বাংলাদেশ-ওমানের ম্যাচটা যেহেতু রাত আটটায়, এর মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে।
মাশরাফিরা বারবারই বলছিলেন, বৃষ্টির কারণে খেলা পণ্ড হোক সেটি তাঁরা চান না। বাংলাদেশ পুরো ম্যাচটাই খেলতে চাইছে আজ। অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত যদি একেবারে ভেসেও যায়, তাতেও সমস্যা নেই। ওমানের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশই চলে যাবে সুপার টেনে।