আশা নেই আব্বাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু জহির আব্বাস শিরোপা জিততে পারেননি একবারও। ১৯৭৯ আর ১৯৮৩ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। ’৭৯-এর সেমিফাইনালে নিজে করেছিলেন ৯৩ রান। কিন্তু দুর্ভাগ্য, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের বিশ্বকাপেও দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যেতে ভূমিকা ছিল তাঁর ৬২.৬০ গড়ে ৩১৩ রানের। সেবারও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায়!নিজে না পারলেও উত্তরসূরিদের অর্জন দিয়ে দুঃখ ভুলেছেন। ভুলতে চান এবারও। কিন্তু শিরোপা দূরে থাক, আব্বাস মনে করেন না পাকিস্তান এবার সেমিফাইনালে উঠতে পারবে, ‘গত এক বছরে পাকিস্তান দল যেসব সমস্যার ভেতর দিয়ে গেছে, সেগুলো নিয়ে যখন ভাবি, বিশ্বকাপের সেরা চার দলের একটি হিসেবে পাকিস্তানকে কল্পনা করতে কষ্টই হয়। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে অনেক ভালো খেলতে হবে। এবং ধারাবাহিকও হতে হবে। কারণ আমার ধারণা, এবার সেরা চারটি দল হচ্ছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা।’পাকিস্তান দলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত আব্বাসও দেখছেন। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও সিরিজে লিড নিয়েছে। কিন্তু তার পরও আব্বাস মত পরিবর্তনে রাজি নন, ‘সালমান, আমির আর আসিফের জায়গায় আসা নতুন খেলোয়াড়েরা দ্রুত জায়গা করে নিয়েছে। ভালো লক্ষ্মণ। কিন্তু দলটার গুছিয়ে উঠতে সময় লাগবে। এদের বিশ্বকাপে ঝলসে উঠতে দেখাটা আসলেই কঠিন।’কদিন পরপরই একের পর ঝড়ে জড়িয়ে পাকিস্তান এলোমেলো হয়ে যায়; এর পেছনে দেশটির ক্রিকেট প্রশাসকদেরই দায়ী করেছেন ৬৩ বছর বয়সী প্রাক্তন। বোর্ডের আরেকটি ‘নির্বুদ্ধিতা’ দেখছেন এখনো বিশ্বকাপ অধিনায়ক ঠিক করতে না-পারায়। তিনি আফ্রিদিকেই অধিনায়ক রেখে দেওয়ার পক্ষে। ওয়েবসাইট।