আশা বেঁচে থাকল লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোভাবেই বিশ্বকাপ মিস করতে চান না। খেলোয়াড় হিসেবে জায়গা না হলে দলের অংশ হতে চান বোলিং কোচ হিসেবেও। তাতেও যদি বিশ্বকাপ দলে জায়গা না হয়, ক্রিকেটকেই ‘বিদায়’ বলে দেবেন। ব্রেট লির বিশ্বকাপ স্বপ্ন পূরণ হবে কি না, তা ভবিষ্যৎই জানে। তবে বিশ্বকাপ সামনে রেখে ব্রেট লির আপাত যে লক্ষ্য, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা, সেটা পূরণ হচ্ছে।সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জন্য গতকাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী মঙ্গলবার মেলবোর্নের ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন ব্রেট লি। এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা পেলেন চোটের সঙ্গে যুঝতে থাকা লি। টেস্টকে ‘বিদায়’ বলে দেওয়া লি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৯-এর ২৫ অক্টোবর, ভারতের বিপক্ষে।লির সঙ্গে দলে ফিরেছেন আরেক ফাস্ট বোলার শন টেইট ও ডেভিড হাসি। ছোট হাসিও দলে ফিরলেন এক বছরের বেশি সময় পর। বিশ্বকাপ পরিকল্পনা সম্পর্কে ইঙ্গিত দিতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ জানিয়েছেন ব্যক্তিগত পরিকল্পনার কথাও। দাবি যতই উঠুক, প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াবেন না তিনি। এএফপি।অস্ট্রেলিয়া দল: ক্লার্ক (অধিনায়ক), হোয়াইট (সহ-অধিনায়ক), বলিঞ্জার, ডোহার্টি, হাডিন (উইকেটকিপার), হরিজ, ডেভিড হাসি, মাইক হাসি, জনসন, লি, সিডল, স্মিথ, ওয়াটসন ও টেইট।