আশা রইল না কলকাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে আজকের প্রথম ম্যাচে পুনে ওয়ারিয়র্সের কাছে ৭ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন কলকাতার শেষ চারে ওঠার স্বপ্ন।
আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭০ রান তোলে পুনে। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৭ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় কলকাতা। জয়ের পরও পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে আছে পুনে। ১৫ ম্যাচে কলকাতার অর্জন ১২ পয়েন্ট, পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত অবস্থান সপ্তম। সমানসংখ্যক ম্যাচে পুনের অর্জন ৬ পয়েন্ট।
আজ পুনের বড় সংগ্রহের কারিগর ছিলেন মনিশ পাণ্ডে। ৪৭ বলে ৬৬ রান করেন তিনি। অধিনায়ক অ্যারোন ফিঞ্চের সংগ্রহ ৩২ বলে ৪৮ রান। আর যুবরাজ সিং ৩০ ও রবিন উথাপ্পা ২৫ রান করেন। কলকাতার হয়ে বালাজি, সোনানায়েকে ও ক্যালিস একটি করে উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতার হয়ে ব্যাট হাতে সফলতা পেয়েছেন কেবল ইউসুফ পাঠান ও রায়ান টেন ডেসকাট। ৪৪ বলে সর্বোচ্চ ৭২ রান করেন পাঠান। ৩০ বলে ডেসকাট করেন ৪২ রান। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় কলকাতাকে। পুনের হয়ে দুটি উইকেট নেন পারনেল। সূত্র: ক্রিকইনফো।