আশা শেষ রাজশাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাজশাহী বিভাগের কাগজে-কলমে টিকে থাকা শেষ আশাটাও। টানা পঞ্চম শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে জয় তো বটেই, রাজশাহীকে পেতে হতো সম্ভাব্য সবগুলো বোনাস পয়েন্ট। কিন্তু ব্যাটিং বা বোলিং থেকে কোনো বোনাস পয়েন্ট না পাওয়াতে কালই শেষ রাজশাহীর আশা। তবে ম্যাচটা জিতে খুলনার পথে কাঁটা বিছিয়ে দিতে পারে দলটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমে ওঠা ম্যাচে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৬৫ রান তুলে রাজশাহীর চেয়ে মাত্র ১৭১ রানে এগিয়ে আছে খুলনা। হেরে গেলে খুলনাকে তাকিয়ে থাকতে হবে বরিশাল-ঢাকা বিভাগের ম্যাচের দিকে। রাজশাহীতে বরিশালের প্রথম ইনিংসের (২৫৬) চেয়ে ১ রানে পিছিয়ে থাকলেও শিরোপাপ্রত্যাশী ঢাকা বিভাগের হাতে আছে এখনো ৫ উইকেট। বগুড়ায় ১ উইকেটে ৯০ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী শুরুতেই পড়ে বিপর্যয়ে। প্রথম ১০ ওভারে ৩১ রান তুলতে ৪ উইকেট হারায় দলটি। ১৯০ রানে ৮ উইকেট হারানো রাজশাহী দুই শ পেরোয় নয় নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর অপরাজিত ৩৫ রানে। ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেন ফরহাদ হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৯ রান যোগ করা ওপেনার মাইশুকুর। খুলনার দ্বিতীয় ইনিংসে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। সর্বোচ্চ ৫৯ রান প্রথম ইনিংসে ৬০ রান করা ওপেনার ইমরুল কায়েসের। কাল হ্যাটট্রিক মিস করেছেন দুই দলের দুই স্পিনার মুরাদ খান ও তাইজুল ইসলাম। রাজশাহীতে বরিশালের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১১১ রান করেছেন ঢাকা বিভাগের আবদুল মজিদ (৩৬) ও রনি তালুকদার (৮৫)। ৭১ রানে আউট হয়েছেন তৃতীয় উইকেটে রকিবুল হাসানের সঙ্গে ১০১ রানের জুটি গড়া শুভাগত। সিলেটে আগের দিনের ৩১৩ রানের সঙ্গে আরও ৩৭ রান যোগ করে ৩৫০ রানে অলআউট হয়ে একটি বোনাস পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের শেষ তিনটি উইকেটই নিয়েছেন সাজেদুল ইসলাম। হ্যাটট্রিক মিস করেছেন জাতীয় দলের সাবেক এই পেসারও। লিটন দাসের ১৫৭ রানের ইনিংসে ২ উইকেটে ২৬০ রান তুলে ফেলেছে রংপুর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যানের এটাই প্রথম প্রথম শ্রেণীর সেঞ্চুরি। রংপুরে সিলেটের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন পুরো লিগেই ব্যাট হাতে ব্যর্থ ঢাকা মহানগরের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। প্রথম শ্রেণীর ম্যাচে ৭ বছর পর আবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিনেই ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। নিজেরা ৩৪৫ রানে অলআউট হওয়ার পর ১৪৮ রানেই সিলেটের ৯ উইকেট তুলে নিয়েছে তাঁর দল। সং ক্ষি প্ত স্কো রখুলনা-রাজশাহী, বগুড়াখুলনা: ২২৮ ও ৩৫ ওভারে ১৬৫/৮ (ইমরুল ৫৯, সৌম্য ব্যাটিং ৩৬; ফরহাদ রেজা ৪/৫৮, তাইজুল ৩/১৯)। রাজশাহী ১ম ইনিংস: ৬৬.১ ওভারে ২২২ (মাইশুকুর ৬৪, ফরহাদ হোসেন ৪৬, মুক্তার ৩৫*; মুরাদ ৩/৪২, রবিউল ৩/৬৭, সৌম্য ২/৫৫)। ঢাকা বিভাগ-বরিশাল, রাজশাহীবরিশাল ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৫৬ (ইফতেখার ৭২, জাকারিয়া ৫৫; শরীফ ৩/৩৩, শুভাগত ৩/৫১, মোশাররফ ২/৭৩)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫৫/৫ (রনি ৮৫, শুভাগত ৭১, রকিবুল ব্যাটিং ৪৭, মজিদ ৩৬; কামরুল ৩/২৩, মনির ২/৮৯)।চট্টগ্রাম-রংপুর, সিলেটচট্টগ্রাম ১ম ইনিংস: ৯৫.৪ ওভারে ৩৫০ (আফতাব ৯৭, ইয়াসির ৮৩, সাদিদ ৫০*; সাজেদুল ৩/৩৯, শুভাশিস ২/২৪, সোহরাওয়ার্দী ২/৮৮)। রংপুর ১ম ইনিংস: ৭৩ ওভারে ২৬০/২ (লিটন ১৫৭, তানভীর ব্যাটিং ৫৮; ইয়াসিন ১/৪০)। সিলেট-ঢাকা মহানগর, রংপুরঢাকা মহানগর ১ম ইনিংস: ৯৬.১ ওভারে ৩৪৫ (মার্শাল ১১৬, মেহরাব জুনিয়র ১১০; জায়েদ ৪/৬৭, এনামুল জুনিয়র ৩/৯১, তাপস বৈশ্য ২/৫৬)। সিলেট ১ম ইনিংস: ৬৩ ওভারে ১৪৮/৯ (অলক ৪২, সায়েম ২৩; আশরাফুল ৫/৪০, শরীফউল্লাহ ২/২০, তারেক ২/৩৩)।