আশাবাদী থর্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মুহূর্তে ইংল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পরশু বারবাডোজে সাংবাদিকদের মুখোমুখি ইংলিশ ব্যাটিং কোচ গ্রাহাম থর্প । ওয়েবসাইট।
এই মুহূর্তে ইংল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পরশু বারবাডোজে সাংবাদিকদের মুখোমুখি ইংলিশ ব্যাটিং কোচ গ্রাহাম থর্প । ওয়েবসাইট।

হঠাৎ ঝড়ে যেন এলোমেলো ইংল্যান্ড। কেভিন পিটারসেনকে বাতিল করে দেওয়া হয়েছে। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না জো রুটও। অনিশ্চিত অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। সবচেয়ে বড় কথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে স্পিনের বিপক্ষে নাকাল ইংলিশ ব্যাটসম্যানরা। বাংলাদেশে স্পিননির্ভর ট্র্যাকে তাহলে কী হবে বাটলার-বোপারাদের? ইংল্যান্ডের সীমিত ওভারের ব্যাটিং কোচ গ্রায়েম থর্প অবশ্য আশাবাদী, ‘সবকিছু ঠিকঠাকমতো হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ভালো সম্ভাবনা আছে। গ্রুপ পর্ব উতরাতে পারলে আমি বলব, আমরা খুব ভালো করেছি। আমাদের যে স্কোয়াড, সেটি নিয়েই সবাইকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট।’ নিজে স্পিনটা ভালো খেলতেন, সে কারণেই থর্প এমন আত্মবিশ্বাসী? ওয়েবসাইট।