আশাবাদী নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একটু একটু চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। নেইমার কি পারবেন উত্তরসূরি পেলের পাশে বসতে? এই ব্রাজিলের মূল ভরসা বার্সেলোনার ফরোয়ার্ড, পেলের সঙ্গে তুলনাটা সে কারণেই চলে আসছে প্রায়ই। দুজনেই ক্যারিয়ারের শুরুতে আলো ছড়িয়েছেন সান্তোসের হয়ে। নেইমার এই তুলনাকে দেখছেন বড় একটা সম্মান হিসেবেই, ‘পেলের মতো খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাটা আসলে অসাধারণ। কিন্তু তিনি ফুটবলের রাজা। আমি এখনো একজন ছেলে, যে ফুটবলটা খেলে যেতে চায়।’
ব্রাজিলে বিশ্বকাপ বলেই এবার আশাটা আরও বেশি। ৬৪ বছর আগে উরুগুয়ের কাছে পরাজয়ের হতাশা এখনো বয়ে বেড়াচ্ছে সেলেসাওরা। এবার কি সেটা কাটবে? নেইমার অবশ্য চাপ সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা যেটাই করি, চাপ আমাদের নিতেই হয়। একজন ক্রীড়াবিদের জীবনে এটা স্বাভাবিক। কারণ, অনেক লোক আপনাকে উদাহরণ মানবে। খেলোয়াড় হওয়ার পর থেকেই এই চাপ নিচ্ছি আমি। তার পরও নিজেদের মানুষের সামনে বিশ্বকাপ খেলাটা আসলেই আনন্দের। ফুটবল ব্রাজিলিয়ানদের আত্মার সঙ্গেই মিশে আছে।’ ওয়েবসাইট।