আশাবাদী বাউচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই টেস্টে খেলার কথা ছিল তাঁরও। কিন্তু সতীর্থরা যখন লড়ছেন ওভালে, ভাগ্যের ফেরে মার্ক বাউচার তখন বসে কেপটাউনের বাড়িতে। সুস্থতা ফিরে পাওয়ার দীর্ঘ লড়াইয়ে নেমেছেন। চলছে পুনর্বাসনের প্রথম ধাপ। তবে টিভিতে ঠিকই চোখ রাখছেন সদ্য অবসরে যাওয়া উইকেটকিপার। সতীর্থদের অভিনন্দন আর নিজের অবস্থার অগ্রগতি জানিয়েছেন টুইটারে।বাউচারের আঘাত পাওয়া বাঁ চোখে দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়েছে গত বৃহস্পতিবার। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা শুনিয়েছেন আশার বাণী। চিকিৎসকদের ইতিবাচকতা আশাবাদী করেছে বাউচারকেও, ‘আমার চোখের খবর...একটু ব্যথা করছে, তবে ৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর সেটা প্রত্যাশিতই। ডাক্তার খুশি, তাই আমিও খুশি। সুস্থতার পথে দীর্ঘ যাত্রা শুরু। সবাই আমাকে নিয়ে ভাবছে, এ জন্য আবারও ধন্যবাদ!’ ওয়েবসাইট।