আশাবাদী রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে, খুব কম লোকেরই এমন বিশ্বাস আছে । উল্টো অনেকেরই ধারণা, গ্রুপ পর্বেই বড় পরীক্ষা দিতে হবে রয় হজসনের দলকে। ইতালি, উরুগুয়ে, কোস্টারিকাকে নিয়ে তাদের গ্রুপটাকে বলা হচ্ছে ‘ডেথ গ্রুপ’। কিন্তু ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েইন রুনির বিশ্বাস, টুর্নামেন্ট জেতারই ভালো সম্ভাবনা আছে ইংল্যান্ডের। ‘আমার বিশ্বাস আমরা পারব। কেউ বিশ্বাস না করলেও আমাদের করতে হবে’, পরশু পৃষ্ঠপোষক স্যামসাংয়ের এক অনুষ্ঠানে বললেন ওয়েইন রুনি। এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? রুনির উত্তর, ‘ক্রিস্টিয়ানো রোনালদো। কাছাকাছি থেকে দ্বিতীয়জন লুইস সুয়ারেজ।’ এএফপি।