আশার দোলাচলে কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৩ বিশ্বকাপের পর থেকেই প্রাপ্তি হতাশা। ১৯৮৭ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেছিল, সেমিফাইনালে উঠেছিল ১৯৯৬ বিশ্বকাপেও। ২০০৩ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ফাইনালেও গিয়েছিল। কিন্তু সেমিফাইনাল-ফাইনাল আর কী সান্ত্বনা!গত কয়েক বছরের ধারাবাহিকতা ভারত সমর্থকদের আবারও আশাবাদী করে তুলেছে। অনেক সাবেকই বলেছেন, এবার মহেন্দ্র সিং ধোনির হাতেই উঠবে ট্রফিটা। কপিল দেব এঁদের একজন, ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক।তবে কপিল কিছু শর্ত জুড়ে দিচ্ছেন। ভারতকে বিশ্বকাপ জিততে হলে ব্যাটসম্যানদের নিতে হবে দায়িত্ব, খেলতে হবে ধারাবাহিকভাবে, জিততে হবে টস এবং ভাগ্যটাও থাকতে হবে পাশে।টস আর ভাগ্য হাতে নেই। তবে যেগুলো আছে, তাতেই বেশি মনোযোগী হওয়ার পরামর্শ সাবেক অলরাউন্ডারের, ‘আমাদের মূল শক্তি হলো ব্যাটিং। আমি তাই মনে করি, ব্যাটিংই আমাদের নির্ভরতা। ভাগ্যও বড় প্রভাবক। যেমন ধরুন, প্রতি ম্যাচে টস জেতা। টস হেরে যাওয়ায় প্রতিপক্ষ যদি প্রথমে ব্যাট করে ৩০০-এর বেশি তোলে, আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে অবশ্যই।’ভারতীয় এই দলটাকে অনেকেই ভারসাম্যপূর্ণ বলছেন। তবে কপিল মনে করেন, অলরাউন্ডার কম আছে। ধোনিকে অবশ্য অলরাউন্ডার হিসেবেই মানছেন। এবং কপিলের ধারণা, বিশ্বকাপে ধোনিও ভারতের অন্যতম ভরসা। ধোনির নেতৃত্বও বড় শক্তি।দলের কিছু খুঁতও খুঁজে পাচ্ছেন কপিল, ‘কাগজে-কলমে ভারত ফেবারিট, সন্দেহ নেই। দলে অনেক ম্যাচ উইনার। কিন্তু রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডিং আরও ভালো হতে হবে। দলে আরেকজন বাড়তি স্পিনার থাকলে ভালো হতো।’কোটি কোটি ভারতীয়ের প্রত্যাশার চাপকে প্রেরণা বানাতে পারলেই ভালো। কপিল বলছেন, ১৯৮৩ বিশ্বকাপে তাঁদের কাজটা সহজ ছিল, ‘কারণ, ভারত বিশ্বকাপ জিতবে, সেটি কেউ আশা করেনি।’ ওয়েবসাইট।