আশার নাম নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় এসেছেন কদিন আগে, কেন তাঁকে এই সময়ের অন্যতম সেরা বলা হয় সেটাও কিছুটা দেখিয়েছেন। তবে নেইমার যতটা না বার্সার, তার চেয়ে অনেক বেশি ব্রাজিলের। হলুদ জার্সি পরলেই রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড। গত জুনের কনফেডারেশনস কাপেই সেটা দেখিয়েছেন। সামনের বছর ঘরের মাঠে বিশ্বকাপে তাই নেইমারই সেলেসাওদের মূল ভরসা। পূর্বসূরি রোমারিও-ও নেইমারকেই দেখছেন বিশ্বকাপ-স্বপ্নের সারথি, ‘নেইমার আমাদের সেরা খেলোয়াড়। সে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগগুলোর একটিতে খেলছে, সে আমার এবং ব্রাজিলের আশা।’ একসময় কোচ লুইস ফেলিপে স্কলারির মুখর সমালোচক ছিলেন রোমারিও। এখন সেই ধারণা থেকেও সরে এসেছেন এই বিশ্বকাপজয়ী স্ট্রাইকার, ‘আমি তাঁর সবচেয়ে বড় সমালোচকদের একজন ছিলাম। কিন্তু আমাকেও বলতে হচ্ছে তিনি আমাদের চ্যাম্পিয়ন বানিয়েছেন।’ ওয়েবসাইট।