আশার হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন হেরেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে দেশে সেরা শু৵টার আবদুল্লাহ হেল বাকি। কাল হারলেন ১০ মিটার এয়ার পিস্তলে দেশের সেরা আরমিন আশা। কাল ষষ্ঠ এয়ারগান চ্যাম্পিয়নশিপে তাঁকে দ্বিতীয় স্থানে রেখে প্রথম হয়েছেন ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান। অন্তরা ইসলাম তৃতীয়।
ছেলেদের এয়ার পিস্তলে প্রথম হয়েছেন বগুড়া সেনা শু৵টিং ক্লাবের কমল চন্দ্র রায়। দ্বিতীয় আর্মি শু৵টিং অ্যাসোসিয়েশনের মাকসুদুর রহমান, তৃতীয় রাজশাহী রাইফেল ক্লাবের মোস্তাহিদুল ইসলাম। দুই দিনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রাইফেল ক্লাব।