আশায় তাকিয়ে বোর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানোর নানা কাহিনি যেভাবে আলোয় আসছে, তাতে ক্রিকেট থেকেই বিশ্বাস উঠে যাওয়ার দশা। খেলাটার ভাবমূর্তি রীতিমতো ধুলোয় মেশার জোগাড়। অ্যালান বোর্ডারের ধারণা, ইনটেনসিভ কেয়ারে চলে যাওয়া খেলাটার জন্য অক্সিজেন হতে পারে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজটাই পুনরুদ্ধার করতে পারে ক্ষয় হতে থাকা ক্রিকেটের ভাবমূর্তি। ওয়েবসাইট।শুধু ম্যাচ গড়াপেটাই তো আর নয়, নিরাপত্তা, বর্ণবাদ, ফ্র্যাঞ্চাইজ-ভিত্তিক ক্রিকেটের উত্থান, ক্রিকেটারদের ‘ফ্রি ল্যান্স’ হয়ে যাওয়া মিলিয়ে টালমাটাল একসময় এখন ক্রিকেটে। এসব ভুলিয়ে দিতে বোর্ডার আশায় তাকিয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দিকে। দুই দেশের দুই গ্রেট বোর্ডার ও সুনীল গাভাস্কারের সম্মানে ১৯৯৬ সাল থেকে সিরিজের নামকরণ করা হয়েছে গাভাস্কার-বোর্ডার ট্রফি। চলতি দশকে দুই দেশের সবগুলো সিরিজই স্মরণীয় হয়ে আছে। ক্রিকেটের আদি লড়াই ‘অ্যাশেজ’ কিংবা অন্য যেকোনো সিরিজের চেয়ে এই সিরিজটাই বেশি উত্তাপ ছড়িয়েছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিই যেন হয়ে দাঁড়িয়েছে বিশ্বসেরার অলিখিত লড়াই।এবারও তাই বোর্ডারের অনেক প্রত্যাশা, ‘সম্প্রতি যা হয়ে গেছে, এসব বিবেচনায় এবারের সিরিজটা শুধু গুরুত্বপূর্ণই নয়, ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোরও সুযোগ। আমার মনে হয়, নেতিবাচক দিকগুলোকে সরিয়ে সবার দৃষ্টি আবার ক্রিকেটে ফেরানোর সেরা সিরিজ হবে এটাই।’তবে বোর্ডারের ‘আশার আলো’ যে সিরিজ, সেটিও এর আগে কলঙ্কের জন্ম কম দেয়নি। দুই দলের অতি আক্রমণাত্মক মনোভাবে অনেকবারই ভূলণ্ঠিত হয়েছে ক্রিকেটীয় চেতনা। বোর্ডারের আশা, এবারের সিরিজটা সে পথে পা বাড়াবে না। অবশ্য অস্ট্রেলীয়দের মানসিকতা বদলাবে না বলেও নিশ্চিত করে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘‘আশা করা যায়, এবারের সিরিজটা ভালোভাবেই হবে। অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ক্রিকেট খেলে এবং এটাকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাই না। আমরা এমনই এবং খেলাটা এভাবেই খেলি। তবে আমরা সঠিক চেতনাতেই খেলি। আমার মনে হয় না, এই সফরেও সেটা খুব একটা বদলাবে।’দুই দলের গত কয়েকটি সিরিজেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন হরভজন সিং। অস্ট্রেলিয়াকে সামনে পেলেই ভারতীয় অফ স্পিনার যেমন বল হাতে জ্বলে উঠেন, তেমনি টগবগ করে ফুটতে থাকেন মানসিকভাবেও। গত কয়েকটি সিরিজে পন্টিং, সাইমন্ডস, হেইডেনদের সঙ্গে নানা বিতর্কে জড়িয়েছেন বেশ কবার। বোর্ডার মানছেন, ভারতের মাটিতে এবারও অস্ট্রেলিয়ার জন্য বড় একটা চ্যালেঞ্জ হবেন হরভজন, ‘হরভজন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালোবাসে, আমাদের চোখে চোখ রেখে লড়াই করতে পছন্দ করে। এবারও আমাদের ও যথেষ্ট যন্ত্রণা দেবে।’হরভজনের অস্ট্রেলিয়ান জবাব কে হতে পারেন? বোর্ডার নিদ্বির্ধায় বলে দিচ্ছেন নাথান হরিজের নাম, ‘গত দুই মৌসুমে ও দারুণ উন্নতি করেছে। ‘‘আমি এখন টেস্ট স্পিনার’’—ওর জন্য এটা জানান দেওয়ার সেরা সুযোগ এই সিরিজ। ওর গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে আরেকটি কারণে। ভারত অন্তত একজন বাঁহাতি পেসার, জহির খানকে খেলাবেই। আমাদের দলে আছে দুজন বাঁহাতি পেসার (জনসন ও বলিঞ্জার)। তাই খেলা যত এগোবে, ডানহাতি ব্যাটসম্যানের অফ স্টাম্পের বাইরের জায়গাটুকু ততই ক্ষতিগ্রস্ত হবে।’তা হলে তো হরভজনেরও পোয়াবারো! দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ টেস্টে ৭০ উইকেট তাঁর। যে সিরিজ দিয়ে দুই দেশের লড়াই ভিন্ন মাত্রায় পৌঁছে যাওয়া, সেই ২০০১ সিরিজে নিয়েছিলেন ৩ টেস্টে ৩২ উইকেট। এবারও নিশ্চয়ই অস্ত্রে শাণ দিতে শুরু করেছেন ‘ভাজ্জি’। দুই স্পিনারের লড়াই দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, আগামী শুক্রবারই মোহালিতে শুরু প্রথম টেস্ট।