প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা পাঁচ ম্যাচ হারার পর চলে যাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের ড্রেসিংরুমে এক উজ্জীবনী বক্তৃতা দিয়েছিলেন প্রীতি জিনতা। টানা তিন ম্যাচ জিতে সেই দলই এখন আশা করছে শেষ চারে ওঠার! দিল্লি ডেয়ারডেভিলসকে (১৪১/৮) ২৯ রানে হারিয়েছে পাঞ্জাব (১৭০/৬)। ৫০ বলে ৬২ করার পথে আবার ‘অরেঞ্জ ক্যাপ’ পেয়ে গেছেন পল ভলথাটি। আরেক ম্যাচে একাদশে ছয় পরিবর্তন এনেও বদলায়নি রাজস্থান রয়্যালসের ভাগ্য। ৯৭ রানে অলআউট হয়ে কাল তারা কোচির কাছে হেরেছে ৮ উইকেটে। ১৩ রানে ৪ উইকেট নিয়ে আর ১৭ বলে অপরাজিত ৩৩ করে ম্যাচ-সেরা ব্র্যাড হজ।