প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লার আউটারে কাল ইয়াং পেগাসাসকে ২১৬ রানের লক্ষ্য দেয় ওরিয়েন্ট স্পোর্টিং। আশিস চন্দ্রের সেঞ্চুরিতে কাছে গিয়েও জিততে পারল না পেগাসাস। হেরেছে ১২ রানে। পেগাসাস ওপেনার আশিস রানআউটে কাটা পড়েছেন ঠিক ১০০ করে। ফতুল্লায় আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে র্যাপিড ফাউন্ডেশন ৩৯ ওভারে অলআউট ১০৭ রানে। ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য পেরিয়েছে আজাদ স্পোর্টিং। বিকেএসপিতে উত্তরা স্পোর্টিংকে ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির আরেক মাঠে সিটি ক্লাবকে মাত্র ১ রানে হারিয়েছে কালিন্দি ক্রীড়াচক্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যতরুণকে ৩ উইকেটে হারিয়েছে ধানমন্ডি প্রগতি। জাহাঙ্গীরনগরের মাঠে স্থগিত থাকা অগ্রণী ব্যাংক-উদয়াচল ম্যাচটি আজ হবে ফতুল্লায়।