আশ্বস্ত করছেন সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুলিও সিজার
হুলিও সিজার

কুইন্স পার্ক রেঞ্জার্স থেকে ধারে খেলছেন মেজর লিগ সকারের দল টরন্টোয়। বয়সও বেড়ে দাঁড়িয়েছে ৩৪। ক্যারিয়ার সূর্যটা মাথার ওপর থেকে হেলে পড়তে পারে কিন্তু এখনো হুলিও সিজার ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক। এই গর্বটাও কিন্তু তাঁর একটা আক্ষেপ মুছে ফেলতে পারছে না। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিপক্ষে তাঁর ভুলেই যে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ব্রাজিল। সেই দায়টা মাথা পেতে নিয়ে সিজার আশ্বস্ত করছেন সাম্বা সমর্থকদের, তাঁর ওপর বিশ্বাস রাখা যায়। ‘বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে ২০১০ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম আমি। হল্যান্ডের বিপক্ষে অদ্ভুত ওই গোলের পরও বিশ্বসেরা হিসেবে আমার নাম নিয়ে প্রশ্ন ওঠেনি। আপনারা আমার ওপর বিশ্বাস রাখতে পারেন’—গ্লোবোকে বললেন সিজার। ওয়েবসাইট।