আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত জীবন, আর্থিক সচ্ছলতার হাতছানি—কাকে না টানে! তৃতীয় বিশ্বের দেশগুলোর অ্যাথলেটরা উন্নত দেশে খেলতে গিয়ে তাই মাঝেমধ্যেই লাপাত্তা হয়ে যান। কিন্তু ইরিত্রিয়ান ফুটবলারদের জন্য ব্যাপারটা সংস্কৃতিই হয়ে দাঁড়িয়েছে। তফাতটা এই, পশ্চিমের উন্নত দেশ না হলেও অন্য শান্তিপূর্ণ দেশে খেলতে গিয়েও আর দেশে ফিরতে চান না তাঁরা! ২০০৯ সালে কেনিয়া, ২০১১ সালে তানজানিয়া এবং পরের বছর উগান্ডায় খেলতে গিয়ে লাপাত্তা হওয়া এবং দেশে ফিরে আসতে অস্বীকৃতির ঘটনা ঘটেছিল। এবার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে দলের একটা অংশই থেকে গিয়েছিল বতসোয়ানায়। ১০ অক্টোবর ম্যাচ খেলে ফিরতি বিমান ধরতে অস্বীকৃতি জানানো ফুটবলারদের আটক করে বতসোয়ানা পুলিশ। পরে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জনের আশ্রয় মঞ্জুর করেছে বৎসোয়ানা সরকার। ইরিত্রিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন বেসরকারি সংগঠন উদ্বিগ্ন। রয়টার্স।