কাগজে-কলমে তাঁরা স্বামী-স্ত্রী। কিন্তু একই ছাদের তলায় আর দশ জোড়া দম্পতির মতো জীবন কাটে না ভারতের সানিয়া মির্জা ও পাকিস্তানের শোয়েব মালিকের। থেমেই থেমেই প্রশ্ন ওঠে—সংসারটা শেষ পর্যন্ত টিকবে তো? যখনই তাঁদের সম্পর্কের শৈথিল্য নিয়ে খবর হয়েছে, বরাবরই ভালো সম্পর্কের কথা বলে এসেছেন শোয়েব মালিক। তাঁদের সম্পর্কটা যে সত্যিই অটুট সেটা শোয়েবের কথায় এবার আরও পরিষ্কার। ‘জুনিয়র মালিক আসছে, অচিরেই’—ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টেনিস র্যাঙ্কিংয়ে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে দ্বৈতের এক নম্বর খেলোয়াড় হওয়ার পর টুইটারে ভক্তদের প্রশ্ন করার সুযোগ করে দিয়েছিলেন। অধিকাংশ প্রশ্নই ‘সানিয়া ভাবিকে’ নিয়ে। কখন জুনিয়র মালিক আসছে—এমন এক প্রশ্নের জবাবেই বলেছেন মালিক। মেয়ে হলে মিরিয়ালা কিংবা রিম নাম রাখবেন বলেও ঠিক করে করেছেন। এখন দেখার সানিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি আসে কিনা! টাইমস অব ইন্ডিয়া।