আসছে উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সাতটি যুব ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ২ ডিসেম্বর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ৬ ও ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেটির ভেন্যু এখনো চূড়ান্ত নয়। এ ম্যাচটি হতে পারে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে, নয়তো চট্টগ্রামেই। ১৪ ও ১৭ ডিসেম্বর চতুর্থ ও পঞ্চম ওয়ানডের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম। আর ১৯ ও ২০ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে।
ক্যারিবীয় যুবাদের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ মিরপুরে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। ‘সিসিডিএম একাদশ’ নামের আড়ালে এ ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে ব্যর্থ দলগুলোর খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশ।