আসছে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। তবে ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়ে গেছে এরই মধ্যে। আগামীকাল বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আসবে বাংলাদেশে।
এখানে ট্রফিটি থাকবে দুই দিন। ২৫ জুলাই হবে ট্রফি প্রদর্শনী। বিশ্বকাপ ট্রফি দেখা এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন সাধারণ মানুষ। কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘২০১৫ বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে আইসিসি অংশগ্রহণকারী প্রতিটি দেশে ট্রফি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটারই অংশ হিসেবে আগামীকাল বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি আসবে। আশা করছি, ২৫ জুলাই আমরা সেটি জনসম্মুখে প্রদর্শনীর ব্যবস্থা করতে পারব। ট্রফির সঙ্গে সাধারণ মানুষ ছবি তোলার সুযোগ পাবেন।’
ট্রফি প্রদর্শনী কোথায় হবে, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সেটি নির্দিষ্ট করে না বললেও জানা গেছে, তা হবে নগরের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে।