আসছে গোললাইন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি বাধা পেরোল গোললাইন প্রযুক্তি। এই প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান গোল রেফ ও হক-আইকে সনদ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রতিষ্ঠান দুটি বিশ্বব্যাপী বিভিন্ন ফুটবল মাঠে স্থাপন করবে নতুন এই প্রযুক্তি। বল গোললাইন অতিক্রম করল কি করল না, তা জানাবে গোললাইন প্রযুক্তি। পরশু ফিফা জানিয়েছে খবরটি। এক বছর ধরেই এটা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর ফিফা এই ঘোষণা দিল।ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) গত জুলাইতে নতুন প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। একের পর এক গোললাইন বিতর্কই ফিফাকে বাধ্য করেছে প্রযুক্তির দিকে হাত বাড়াতে। ওয়েবসাইট।তবে ফিফা জানিয়েছে, মাঠে স্থাপন করার পরই চূড়ান্ত পরীক্ষা হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই অফিশিয়াল ম্যাচে ব্যবহার করা হবে এটি। আগামী ডিসেম্বরের ক্লাব বিশ্বকাপেই অভিষেক হওয়ার কথা হক-আই ও গোল রেফের।