আসছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ড থেকে ফিরে এক দিনের বিশ্রাম। এরপর আজ আবার অনুশীলন শুরু করবে মহিলা ক্রিকেট দল। উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সঙ্গে হোম সিরিজ খেলা। বাংলাদেশের মেয়েদের সঙ্গে সিরিজ খেলতে প্রোটিয়া মেয়েরা ঢাকায় পৌঁছাবে আগামী পরশু। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে তিনটি হবে ৬, ৭ ও ৯ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ১১, ১২ ও ১৪ সেপ্টেম্বর। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।