আসছে না নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্ব খেলতে ঢাকায় আসছে না নেপাল। তবে নেপাল কেন আসতে পারছে না, বাফুফের কর্তাব্যক্তিরা এ ব্যাপারে কিছু জানাতে পারেনি। নেপাল না আসায় সূচিতে পরিবর্তন হচ্ছে। আগের সূচি অনুযায়ী ২৫ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর। কিন্তু ম্যাচ কমে যাওয়ায় এখন টুর্নামেন্ট শেষ হবে ২ নভেম্বর। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও খেলছে ইরাক, সৌদি আরব, ওমান ও মালদ্বীপ।