আসছে মরিনহোর ‘চমক’
চ্যালেঞ্জ ভালোবাসেন তিনি। এক জায়গায় থিতু হয়ে বসা তাঁর ধাতে নেই। সেই পোর্তো থেকে চেলসি, এরপর ইন্টার মিলান হয়ে রিয়াল মাদ্রিদ। হোসে মরিনহোর পরবর্তী ঠিকানা কোনটা, সেটা কোটি টাকার প্রশ্ন। অনেক দিন ধরেই ফিসফাস চলছে, এই মৌসুম শেষেই হয়তো রিয়াল মাদ্রিদ ছাড়বেন মরিনহো। এত দিন বিষয়টি এড়িয়ে গেলেও সম্প্রতি মরিনহো নিজেই দিয়েছেন এমন ইঙ্গিত। ওয়েবসাইট। পর্তুগালে নিজের জন্মশহর সেতুবালে একটা প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে গিয়ে এই কথা বলেছেন মরিনহো। আগে যেসব ক্লাবে কাজ করেছেন, সেগুলোর একটিকেই নতুন করে ঠিকানা বানাতে পারেন বলে আভাসও দিয়েছেন, ‘ইংল্যান্ড, পর্তুগাল, ইতালি ও স্পেনে কাজ করার পর নতুন কোনো গন্তব্য বেছে নেওয়াটা সহজ নয়। হয়তো আগে যেখানে কাজ করেছি এমন কোথাও আবার ফিরে যাব। চমকের জন্য তৈরি থাকুন।’ সাবেক ক্লাব চেলসিতে ফিরতে পারেন, এই অনুমানই সবচেয়ে জোরালো। চেলসির বর্তমান কোচ রাফায়েল বেনিতেজের চাকরিটাও নড়বড়ে। দুইয়ে দুইয়ে চার কি মিলবে?