আসছে শ্রীলঙ্কা অনূূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা থেকে ফিরেই জাতীয় দল যাবে জিম্বাবুয়ে সফরে। ভারত সফরে তো কাল চলেই গেল মহিলা ক্রিকেট দল। এবার ব্যস্ততা শুরু হচ্ছে বয়সভিত্তিক দলগুলোরই। এ মাসেই হোম সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ ও সম্মিলিত স্কুল দল।৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি চার দিনের ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে তারা ঢাকা ও সিলেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচটি হওয়ার পর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ ও প্রথম দুটি ওয়ানডে। এরপর ঢাকায় হবে শেষ তিনটি ওয়ানডে ম্যাচ।শ্রীলঙ্কা যুবদল ঢাকায় আসার আগেই চলে আসবে কেরালা অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ৫ এপ্রিল এসে তারা খেলবে বাংলাদেশ সম্মিলিত স্কুল দলের বিপক্ষে। ম্যাচগুলোও হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেটে। সফরে দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে কেরালার দলটি।কলকাতার সিএবি অনূর্ধ্ব-১৭ দল আসবে ৬ এপ্রিল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে যশোর, খুলনা ও বিকেএসপিতে দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।