আসছে সানিয়া মির্জার আত্মজীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানিয়ার আত্মজীবনী ‘এইস এগেইনস্ট অডস’ এর প্রচ্ছদ। ছবি: সংগৃহীত।
সানিয়ার আত্মজীবনী ‘এইস এগেইনস্ট অডস’ এর প্রচ্ছদ। ছবি: সংগৃহীত।

বয়স মাত্র ২৯। এখনো তো সামনে পড়ে আছে কত সময়। কিন্তু ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা নিজের আত্মজীবনী প্রকাশের জন্য বেছে নিলেন এই সময়টাকেই। ১৬ বছরে শুরু করেছিলেন ক্যারিয়ার। গত ১৩ বছরে জীবনে তাঁর কত ঘটনাই না ঘটেছে। দেখেছেন অনেক উত্থান-পতন। সেই সব ঘটনাকে এক করেই তিনি বাজারে নিয়ে আসছেন আত্মজীবনী—‘এইস এগেইনস্ট দ্য অডস’। আগামী জুলাই মাসেই প্রকাশ পেতে যাচ্ছে এটি।
আত্মজীবনীটির অনুলেখক সানিয়ার বাবা ইমরান মির্জা। প্রকাশনা সংস্থা হার্পার কলিন্সের পক্ষ থেকে সানিয়ার আত্মজীবনীকে ‘প্রেরণামূলক’ হিসেবে বলা হয়েছে। বলা হয়েছে বইটি নাকি হতে যাচ্ছে পরবর্তী প্রজন্মের টেনিস খেলোয়াড়ের সফলতার রোডম্যাপ।
পুরো বইটিতে সানিয়ার লড়াইয়ের দারুণ গল্পের সঙ্গে থাকছে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে তাঁর প্রণয় ও বিয়ের কাহিনি। টেনিস কোর্ট ও কোর্টের বাইরের আকর্ষণীয় সব গল্পে সাজানো এই আত্মজীবনীতে উল্লেখ থাকছে সেই সব ব্যক্তিত্বের নাম, যাঁদের কাছ থেকে ক্যারিয়ারে বারবার প্রেরণা খুঁজে ফিরেছেন ভারতীয় টেনিসের এই লাস্যময়ী তারকা। সূত্র: পিটিআই।