আসছে ‘ব্রাজুকা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭০ মেক্সিকো বিশ্বকাপেই প্রথম ফুটবলের নাম দেওয়া হয়েছিল ‘টেলস্টার’। সেই শুরু, এরপর প্রতি বিশ্বকাপেই চর্মগোলকটি পেয়েছে বিচিত্র সব নাম। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলের নামের জন্য অ্যাডিডাসের পৃষ্ঠপোষণায় অনলাইনে হয়েছিল ভোটাভুটি। সেখানে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ‘ব্রাজুকা’ নামটি। ‘ব্রাজুকা’ ব্রাজিলিয়ানদের কথ্যভাষার একটা প্রচলিত শব্দ, ব্রাজিলের জাতীয় গৌরব। দ্বিতীয় ‘কানাভালেসকা’ (ব্রাজিলের বিখ্যাত কার্নিভালের সঙ্গে সম্পর্কিত) ও তৃতীয় ‘বোসা নোভার’ (সাম্বা নাচের জনপ্রিয় একটা শাখা) চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজুকা। এমনকি রিয়াল তারকা কাকার ভোটও গেছে ‘ব্রাজুকা’র বাক্সে। টিভির এক অনুষ্ঠানে জানানো হয় এই প্রতিযোগিতার কথা, যেখানে অতিথি হিসেবে ছিলেন বিশ্বকাপজয়ী সদস্য কাফু। রয়টার্স।