প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর খেলার পাতার কী পছন্দ আপনার? ভালো লাগে না এমন কিছুও কি আছে? সবকিছুই সরাসরি জানানোর সুযোগ মিলছে প্রথম আলোর ক্রীড়া সাংবাদিকদের। আগামীকাল বাংলা একাডেমিতে দিনভর প্রথম আলোর পাঠক মেলা। এখানেই খেলার পাতার পাঠকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়ে অপেক্ষা করবে পুরো ক্রীড়া বিভাগ। ক্রীড়া তারকারাও আসবেন। থাকবে মজার সব খেলায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। ধারাভাষ্যকার হিসেবে নিজের প্রতিভা তুলে ধরারও। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রীড়া বিভাগের স্টলে আমরা আপনার অপেক্ষায় থাকব।