আসছেন ভাজ্জি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর এখনো নেননি। নেবেন, এমন ইঙ্গিতও দেননি হরভজন সিং। তবে সিদ্ধান্ত নিয়ে ফেললেও সমস্যা নেই এই অফ স্পিনারের। ভবিষ্যৎটা যে এরই মধ্যে সাজিয়ে ফেলেছেন—দেশ ও দশের হাল ধরবেন তিনি! রাজ্যের প্রয়োজনে ক্রিকেটার থেকে রাজনীতিকে বদলাতে দুবার ভাবতে হবে না ভাজ্জিকে। পরশু পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন হরভজন। ভোট দিতে গিয়ে জানিয়েছেন, তারুণ্যের গান গায় এমন শক্তিকেই দেখতে চান ক্ষমতায়। তরুণদের কর্মসংস্থান করবে, এমন কাউকেই ভোট দেওয়ার কথাও বলেছেন। এরপরই জানিয়েছেন, ক্রিকেট নিয়ে আপাতত ব্যস্ত থাকলেও অবসরের পর রাজ্যের প্রয়োজনে রাজনীতিতেও আসতে পারেন তিনি। ডেকান ক্রনিকল।