আসছেন ম্যাথুস চান্ডিমালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেন নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল শ্রীলঙ্কার মূল দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। দ্বন্দ্ব এখনো মেটেনি। তবে দেশের স্বার্থেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাথুস-চান্ডিমালরা। আজ সকালেই তাঁদের ঢাকা এসে পৌঁছানোর কথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে আইসিসির কাছ থেকে ৮৯ লাখ ডলার পাবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এর শতকরা ১২ ভাগ এসএলসির কাছে দাবি করেছিলেন দেশটির ক্রিকেটাররা। নইলে বোর্ডের সঙ্গে চুক্তি সই করবেন না বলেও অনড় অবস্থান নিয়েছিলেন। খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে এসএলসি হুমকি দেয় মূল দলের পরিবর্তে দ্বিতীয় সারির দল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো হবে। এই হুমকিই কিছুটা বদল দিয়েছে পরিস্থিতি। চুক্তি সই না করলেও বিশ্বকাপে খেলতে রাজি হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। লেনদেন নিয়ে দ্বন্দ্বটা আপাতত তুলে রাখছেন পরের কোনো সময়ের জন্য, নামছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অধরা শিরোপা জয়ের মিশনে। ওয়েবসাইট।