প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোন কুক্ষণে যে প্রিয় ঘোড়াটা ধার দিতে গিয়েছিলেন! ফাউস্তিনো আসপ্রিয়া নিজের হাত কামড়াতেই বাকি রেখেছেন এই কয় মাস। ‘লুকাস’ নামের ঘোড়াটা কলম্বিয়ার সাবেক এই স্ট্রাইকারের খুবই প্রিয়। লুকাসের বাজারমূল্যও অনেক, প্রায় ৭০ হাজার ডলারের কাছাকাছি। আসপ্রিয়ার কাছ থেকে ঘোড়াটা চেয়ে নিয়েছিলেন তাঁর এক বন্ধু। গত এপ্রিলে স্থানীয় বুগা মেলায় নিয়ে যাওয়ার পরেই ঘটে অঘটনটা। মদে চুর হয়ে ওই বন্ধু ঘোড়াটা দিয়ে দেন দুই অপরিচিত লোককে। এরপর থেকে ঘোড়াটার কোনো পাত্তা নেই, পাক্কা তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজই ছিল। আসপ্রিয়া এমনকি ৫০ লাখ কলম্বিয়ান পেসো (প্রায় ১৮০০ ডলার) পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন। অবশেষে পরশু কলম্বিয়ার ফ্লোরিডার এক আস্তাবলে পাওয়া গেছে ওই ঘোড়াটাকে। রয়টার্স।