আসল কথা বললেন শুক্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ব্যাপারটা ছিল অনেকটা উন্মুক্ত রহস্য। প্রচলিত ধারণাই এবার পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। আইপিএলের চেয়ারম্যান ও বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানালেন, ভারত-পাকিস্তানের ক্রিকেট-সম্পর্ক জোড়া লাগলেই কেবল পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ দেওয়া হবে। চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে পাকিস্তানি দলের অংশগ্রহণ নিয়ে অবশ্য কূটনীতির পথে হেঁটেছেন শুক্লা, পরামর্শ দিয়েছেন ধৈর্য ধরতে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু ওই বছরই নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায়। পাকিস্তানি ক্রিকেটারদেরও আর দেখা যায়নি আইপিএলে। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। গত আইপিএলের নিলামে অবশ্য তোলা হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু কোনো ক্রিকেটারকেই যখন কোনো দল নিল না, তখনই মোটামুটি পরিষ্কার হয়ে যায় বোর্ডের নিষেধ আছে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়ায়। এত দিন পর শুক্লার কথায় সেটা পরিষ্কার হলো। এবার অবশ্য পাকিস্তানের একজন ধারাভাষ্যকার (রমিজ রাজা) আছেন আইপিএলে। কিংস ইলেভেন পাঞ্জাবে আজহার মেহমুদ খেলতে পারছেন ব্রিটিশ পাসপোর্ট থাকায়। ওয়েবসাইট।