আসল দিনেই তাঁরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে দুর্ভাগ্য। সেমিফাইনাল পর্যন্ত ভালো খেলে ফাইনালে নেই! তবে উইঙ্গার জাহিদ হোসেন দুর্ভাগ্য বলতে পারবেন না। সেমিফাইনালে অহেতুক মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন। মোহামেডানের সোহেল রানাকে ফাউল করেন রাসেলের মামুনুল, ভূপাতিত সোহেলের গায়ে বল মারেন জাহিদ। এর আগেও অহেতুক লাল কার্ড দেখার রেকর্ড আছে তাঁর। বাফুফের শৃঙ্খলা কমিটি শেখ রাসেলের এই ‘ম্যাচ উইনার’কে দিয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। শেখ জামালের আক্রমণের অন্যতম বড় ভরসা সানডে দুই হলুদ কার্ডের কারণে আজ মাঠের বাইরে। দুজনের শেষটাই হলো হতাশা দিয়ে। টুর্নামেন্টে তিন গোল করা জাহিদের তাই মন খারাপ, ‘খুবই খারাপ লাগছে ফাইনালে আমি নেই। তবে আমি না থাকলেও ইনশাআল্লাহ আমাদের টিম স্পিরিট ভালো। আমরাই জিতব।’ একই আশাবাদ সানডেরও। তবে আসল দিনেই থাকতে না পারার আক্ষেপটা পোড়াচ্ছে তাঁকেও।