আসলে আমি বাদ: হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সিনিয়র ক্রিকেটারদের একজন তিনি, সহ-অধিনায়কও। নির্বাচকেরা হয়তো তাই সম্মান দেখাতে চেয়েছেন ব্র্যাড হাডিনকে। বাদ দেওয়াটাকে আড়াল করেছেন বিশ্রামের চাদরে। কিন্তু বাস্তবতাটা ভালোই বুঝতে পারছেন হাডিন। নিজেই প্রকাশ্যে বলে দিলেন, বিশ্রাম নয়, বাদই পড়েছেন তিনি। আবার দলে ঢোকাটা যে সহজ হবে না, জানেন এটাও। হাডিনের জন্য কাজটা আরও কঠিন করে তুলতে চান ম্যাথু ওয়েড। হাডিনের জায়গায় ডাক পেয়ে তিনি বলেছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সুযোগটা লুফে নিতে।উইকেটের সামনে-পেছনে হাডিনের সময়টা ভালো যাচ্ছে না বেশ কিছুদিন ধরেই। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে বাদ দেওয়ার দাবি উঠেছে অনেকবার। ৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি তাঁকে। প্রধান নির্বাচক জন ইনভেরারিটি তখন বলেছিলেন, টানা খেলার মধ্যে থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী উইকেটকিপারকে।কিন্তু টুকেওয়াই রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে সত্যিটা বলে দিয়েছেন হাডিন নিজেই, ‘আমার মনে হয়, যেকোনো সময় অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাইরে থাকা মানেই বাদ পড়া। আরেকজনকে সুযোগ দেওয়া হচ্ছে মানে সে ভালো করলেই আমার ফেরা কঠিন হয়ে যাবে। তবে এভাবেই সবকিছু হয়, আমাকে এটি মেনে নিতেই হবে। তরুণ ম্যাথু ওয়েড এই পর্যায়ে কেমন করে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমার দৃষ্টিতে, ও ভালো করলে আমার ফেরার কোনো গ্যারান্টি নেই।’হাডিন টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর দক্ষিণ আফ্রিকায় দুটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। দুই ইনিংসে করেছেন ১১ রান। তবে উইকেটের সামনে-পেছনে দারুণ ফর্মে আছেন ঘরোয়া ক্রিকেটে। আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান খেলতে পারেন সব পজিশনেই, কিপিংও প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। নতুন চ্যালেঞ্জটা নিয়েও রোমাঞ্চিত ২৪ বছর বয়সী ওয়েড, ‘সুযোগটা পেয়ে আমি রোমাঞ্চিত। সবারই স্বপ্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলা। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছিল। এখন ওয়ানডেতেও জায়গা পাকা করতে চাই।’ ওয়েবসাইট।