আসলেই বিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। এটিকে মনোমুগ্ধকর করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন আয়োজকেরা। উদ্বোধনী অনুষ্ঠান কী বিশাল ছিল তা আপনাকে জানাবে নিচের তথ্যাবলীমঞ্চ মঞ্চের আকার ছিল ১৫ হাজার বর্গকিলোমিটার। ১২টি অলিম্পিক সাঁতার পুলের সমান।দর্শকআনুমানিক ৪০০ কোটি দর্শক দেখবে অলিম্পিকের উদ্বোধন, সমাপন।স্বেচ্ছাসেবকমোট ৭ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক কলাকুশলী অংশ নিয়েছে। মহড়া হয়েছে ২৮৪ বার। শিশুশিল্পী নেওয়া হয়েছে ২৫টি স্কুল থেকে। ১৬ থেকে ১৮ বছর বয়সীদের আনা হয়েছে ৬টি কলেজ থেকে, এরা ৫০টিরও বেশি ভাষায় কথা বলতে পারে।পশুপাখি৪০টি ভেড়া, ১২টি ঘোড়া, ৩টি গরু, ২টি ছাগল, ১০টি মুরগি, ১০টি হাঁস, ৯টি রাজহাঁস, ৩টি ভেড়া খেদানো কুকুর। এসব পশুপাখির দেখভাল করার জন্য ছিলেন ৩৪ জন ব্যক্তি।বাজনা৫০০ স্পিকার ব্যবহার করা হয়েছে। বাজনা-সংক্রান্ত যন্ত্রপাতি ছিল মোট ৫০ টন। পোশাক-আশাকপোশাক-আশাক বানাতে প্লাস্টিকের ৪০ হাজার পানির বোতল আর ১০ হাজার প্লাস্টিকের ব্যাগ রিসাইকেল করা হয়েছে।প্রযুক্তিপ্রতিটা দর্শক আসনের পাশে লাগানো ‘অডিয়েন্স পিক্সেল’ ছিল প্রযুক্তি ব্যবহারের অভিনব ধারণা। ৭০ হাজার ৭৯৯টি প্যানেল ছিল পুরো গ্যালারিজুড়ে। প্রতিটা প্যানেলে ছিল নয়টি এলইডি লাইট। সব মিলে প্রায় সাড়ে ছয় লাখ এলইডি লাইট ছিল, কেন্দ্রীয় একটি কম্পিউটার দিয়ে এই লাইটগুলোর আলো নিয়ন্ত্রণ করা হয়েছে।চারণভূমিস্টেডিয়ামের কেন্দ্রে বানানো চারণভূমিটি ছিল ৭ হাজার ২৪৬ বর্গমিটারের। সত্যিকারের উপকরণ দিয়েই বানানো হয়েছিল এটি।বিছানাব্রিটেনের শিশু সাহিত্য ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখা দুই প্রতিষ্ঠানকে সম্মানিত করতে বিশেষ একটি অংশ ছিল অনুষ্ঠানে। এই পর্বে ব্যবহার করা হয়েছে ৩২০টি বেড। এই পর্বের নাচে অংশ নেওয়া ৬০০ শিল্পীর প্রত্যেকেই ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মী।অলিম্পিক ঘণ্টাকাউন্টডাউন শেষ করতে বাজানো বিশাল ঘণ্টাটির ওজন ২৩ টন। কাগজের টুকরাঅলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আপনারও অংশগ্রহণ! কীভাবে? একটি হেলিকপ্টারে করে স্টেডিয়ামে ফেলা হয়েছে কাগজের ৭০০ কোটি টুকরো। প্রত্যেকটি টুকরো বিশ্বের একেকটি মানুষের প্রতিনিধি!