আসাদ রউফকে সরিয়ে নিল আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে টালমাটাল ক্রিকেট-বিশ্ব। এ অবস্থায় বিতর্ক এড়াতেই হয়তো আম্পায়ার আসাদ রউফকে জুনে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি থেকে প্রত্যাহার করে নিল আইসিসি। মুম্বাই পুলিশ এই পাকিস্তানি আম্পায়ারকে নিয়ে তদন্তে নেমেছে, এই খবর চাউর হওয়ার পরই আইসিসির এই সিদ্ধান্ত। আইপিএলে ম্যাচ পরিচালনা করা রউফকে নিয়ে ম্যাচ পাতানো বিষয়েই মুম্বাই পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রয়টার্স।