আসাদ রউফের কেলেঙ্কারি !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফাঁসাই ফেঁসেছেন পাকিস্তানি ক্রিকেট আম্পায়ার আসাদ রউফ। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভারতীয় এক মধ্যমসারির মডেলের সঙ্গে বিয়ের কথা বলে যথেচ্ছ যৌনাচারের। অভিযোগটি এসেছে ওই মডেলের কাছ থেকেই। মুম্বাইয়ের লীনা কাপুর নামের ওই মডেল লিখিত আকারেই আসাদ রউফের বিরুদ্ধে এ গুরুতর অভিযোগ তুলেছেন।লীনা কাপুরের অভিযোগ, আসাদ রউফ বিয়ের কথা বলে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ছয় মাস আগে শ্রীলঙ্কায় এক বন্ধুর মাধ্যমে আম্পায়ার আসাদ রউফের সঙ্গে তাঁর পরিচয়। শ্রীলঙ্কাতেই ফোন নম্বর আদান-প্রদান করে তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলা শুরু করেন। শ্রীলঙ্কায় তাঁরা তিন দিন একসঙ্গে ছিলেন।লীনা বলেন, ভারতে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়লে আসাদ রউফ তাঁকে দেখতে এসেছিলেন। সেই থেকে তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আসাদ রউফ নাকি লীনাকে একপর্যায়ে বিয়ে করার কথাও বলেন।আসাদ রউফ বিবাহিত ও তাঁর দুটি সন্তান আছে—এ তথ্য লীনা জানতেন। আসাদ নিজেই লীনাকে এ তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিবাহিত হলেও নাকি তাঁর ধর্মে দ্বিতীয় বিয়েতে কোনো বাধা নেই। আগের পক্ষের সম্মতি নিয়েই লীনাকে দ্বিতীয় স্ত্রী করার কথা দিয়েছিলেন আসাদ রউফ। পরবর্তী সময়ে আইপিএলের খেলা পরিচালনা করতে ভারতে এসে আসাদ রউফ বেশ কয়েকবারই লীনার সঙ্গে মিলিত হন।লীনা অভিযোগ করেছেন, সম্প্রতি আসাদ রউফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। পাঁচ দিন আগে আসাদ পুরো সম্পর্কের বিষয়টিই অস্বীকার করেন। লীনা কাপুর এ ব্যাপারে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি তাঁর লিখিত অভিযোগের একটি কপি পাঠান মিড ডে সংবাদপত্রের কার্যালয়েও।মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফের বিরুদ্ধে লীনা কাপুর নামের এক মডেলের অভিযোগ তারা লিখিত আকারে পেয়েছে। ওই পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই এ ব্যাপারে তদন্ত শুরু করা হবে। এনডিটিভি অনলাইন।