আহত ভোজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গাটা নড়বড়ে হয়ে গেছে অ্যাডাম ভোজেসের। একটি দুর্ঘটনা এবার প্রায় নিশ্চিত করে দিল, তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়ছেন। কাল পার্থের ওয়াকা গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ওয়েস্টার্ন-তাসমানিয়া ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন ভোজেস। তাসমানিয়ার ফাস্ট বোলার ক্যামেরন স্টিভেনসনের বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে পড়ে যান ভোজেস। প্রাথমিক চিকিৎসার পর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। ক্রিকইনফো।