আহত সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একে তো প্রিয় দলের বিদায় নেওয়ার কষ্ট। তার ওপর তঁাদের জীবনেও নেমে এল দুর্যোগ। কোস্টারিকার তিন সমর্থক কোয়ার্টার ফাইনাল দেখছিলেন রাজধানী সান হোসের প্রধান চত্বরে। ১০ হাজারের বেশি সমর্থক সেখানে জড়ো হয়েছিল হল্যান্ড-কোস্টারিকা ম্যাচ দেখতে। ওই সময়ই শহরের প্লাজা ডে লা ডেমোক্রাসিয়ায় তিন সমর্থককে আঘাত করে কয়েকজন দুর্বৃত্ত। এঁদের মধ্যে দুজনকে ছুরি মেরেছে সন্ত্রাসীরা, একজনকে বোতল দিয়ে আঘাত করা হয়েছে। তিনজনকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। কোস্টারিকার পুলিশ আটক করেছে সন্দেহভাজন আটজনকে। গোলডটকম।