আহমেদাবাদ টেস্ট বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আহমেদাবাদে গতকাল শুরু হয়ে গেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, অথচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় আসেনি প্রথম দিনের কোনো ছবি বা লেখা। তাদের সরবরাহ করা ছবি ব্যবহার করতে হবে জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) গেটি ইমেজেস ও অ্যাকশন ইমেজেসের মতো বিভিন্ন ফটো এজেন্সিকে ম্যাচ কাভার করতে দেয়নি। বিসিসিআইয়ের এই ‘বিপজ্জনক নীতি’ মানতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচটি আগেই বর্জনের হুমকি দিয়েছিল সংবাদ সংস্থাগুলো। এই টানাপোড়েনের কোনো সুরাহা না হওয়াতেই পূর্বঘোষিত বর্জন কর্মসূচি পালন করল কাল সংস্থাগুলো। এএফপি।