প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে উইলফ্রায়েড জাহার দিনগুলো একদমই ভালো যাচ্ছে না। কালকের আগ পর্যন্ত একটা ম্যাচেও মাঠে নামতে পারেননি ২১ বছর বয়সী উইঙ্গার। কিন্তু কেন বেঞ্চেই বসে থাকতে হচ্ছে জাহাকে? ইংলিশ মিডিয়া অনেক ভেবে কারণটা বের ফেলেছে। জাহার সঙ্গে ‘প্রেম’ চলছে গুরু ডেভিড ময়েস কন্যার! ময়েস সেটা বরদাশত করতে পারেননি বলেই জাহার এই দশা। যদিও জাহা টুইটারে এসব ‘ফালতু গুজব’ বলেই উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ময়েসের মেয়ের সঙ্গে প্রেম করা দূরে থাক, কখনো দেখাই হয়নি। যা রটেছে, তার আসলে কতটুকু ঘটেছে কে জানে! ওয়েবসাইট।