আহাদ আলীর ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে অভিনন্দনে ভাসছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক। কাল তাঁকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এর আগে অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করা আবুল হাসানকেও দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।