প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আফ্রিকান হিসেবে তিনটি বিশ্বকাপে গোল। আসামোয়া জিয়ান পরশু ছঁুয়েছেন আফ্রিকান কিংবদন্তি রজার মিলাকেও। তিন বিশ্বকাপে পাঁচটি গোল ঘানাইয়ান স্ট্রাইকারের। ক্যামেরুনের মিলাও করেছেন ৫ গোল। ১৯৮২ সালে গোল না পেলেও, ’৯০ সালে চারটি ও ’৯৪ সালের একটি গোল করেছেন মিলা। বিশ্বকাপে আফ্রিকানদের মধ্যে সবচেয়ে বেশি গোল এই দুই জনেরই। ৩ গোল নিয়ে কাছাকাছি আছেন স্যামুয়েল ইতো ও সেনেগালের পাপা বুবা দিয়ুপ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকানদের বাইরে বিশ্বকাপে আর কেউ ৫ গোলের বেশি করতে পারেননি। এশিয়ায় টিম কাহিল (৫) ও উত্তর আমেরিকায় সেরা ল্যান্ডন ডনোভান (৫)।