আড়াই বছর পর এমিলির হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেল ৬: ০ রামপুর বয়েজবিজেএমসি ২: ০ ফেনী সকারআরামবাগ ২: ০ খুলনা আবাহনীগোল করে আঙুল উঁচিয়ে ছোট্ট একটা লাফ। তারপর সতীর্থদের অভিনন্দনে সিক্ত। আহা, কত দিন পর এমন সুময়ের দেখা পেলেন জাহিদ হাসান এমিলি! হিসাব করে দেখা যাচ্ছে, প্রায় ৩০ মাস পর। সর্বশেষ ২০১০ সালের ১৩ এপ্রিল লিগে আরামবাগের বিপক্ষে মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেছিলেন এমিলি। শেখ জামাল ও মুক্তিযোদ্ধার হয়ে গত দুটি মৌসুম অনেকটাই নিষপ্রভ থাকার পর কাল যেন মুক্ত বিহঙ্গের মতো উড়লেন এই তরুণ।এক সাংবাদিক ম্যাচের পর রসিকতা করে জিজ্ঞাসা করলেন, ‘এটা কি বউয়ের অবদান?’ সম্প্রতি বিয়ে করা এমিলি রসিকতা বুঝেই বললেন, ‘তার অবদান তো কিছুটা আছেই।’ পরক্ষণেই চোখমুখে মুক্তির আনন্দ, ‘শেখ জামালে সুযোগই পাইনি খেলার। মুক্তিযোদ্ধায় সুযোগ পেলেও নানা কারণে চাপে ছিলাম। তবে এবার শেখ রাসেলে এসে একেবারে মুক্ত হয়ে খেলছি। মুক্ত মনে খেলতে পেরেই আমি ফর্ম ফিরে পাচ্ছি।’এমিলির হ্যাটট্রিক, হাইতির ফরোয়ার্ড সনি নর্দের ২ গোল এবং মরোক্কান কাশেমের এক গোল—মোট ৬ গোল। ফেনী রামপুর বয়েজ কাল উড়ে গেল শেখ রাসেল ক্রীড়াচক্রের কাছে (৬-০)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৯, ৪১ (পেনাল্টি) ও ৭৫ মিনিটে এসেছে এমিলির হ্যাটট্রিক। সনির দুটি গোল ১৪ ও ৬৫ মিনিটে। কাশেমের গোলটি ২৫ মিনিটে।আগের ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে হারানো শেখ রাসেল দুই জয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপের শেষ আটে উঠে গেছে। শেখ রাসেলের এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে গেছে দুই ম্যাচেই জেতা মোহামেডানও। গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণে আগামীকাল শেখ রাসেল-মোহামেডান মুখোমুখি।শেখ রাসেল এবার কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে। পুলিশ আর রামপুর বয়েজ দুর্বল হওয়ায় এখনো তাদের পরীক্ষা দিতে হয়নি। তবে প্রতিপক্ষ যারাই হোক, দুই ম্যাচে ১১ গোল বিশেষ কিছু। বিশেষ করে আক্রমণভাগটা যে শেখ রাসেলের দেশসেরা, সেটা মাঠেও প্রমাণিত হচ্ছে। ৪-২-৩-১ ফর্মেশনে কোচ মারুফুল হক কাশেমকে ওপরে রেখে দুই পাশে খেলাচ্ছেন জাহিদ ও এমিলিকে। এই দুই তরুণই বাড়তি পরিশ্রম করছেন, দলকে এনে দিচ্ছেন সহজ জয়। জাহিদ গোল না পেলেও গোল করাচ্ছেন। বন্ধুকে দিয়ে হ্যাটট্রিক করাতে পেরে ভীষণ খুশি জাহিদ, ‘আজ পণ করেছিলাম বন্ধুকে দিয়ে হ্যাটট্রিক করাবই।’কোচ মারুফ ছোট ছোট পাসে খেলাটা তৈরি করার ওপর বেশি জোর দেন। শেখ রাসেলের খেলাটাও হলো ছোট ছোট পাসেই। প্লে-মেকার মামুনুল বলছিলেন, ‘বিল্ডআপটা ভালো হচ্ছে আমাদের। এটাই বড় জয় পাওয়ার মূল কারণ।’ বিজেএমসি-আরামবাগের জয়: বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ওমর ফারুক ও তকলিচের গোলে বিজেএমসি হারিয়েছে ফেনী সকারকে (২-০)। দুই জয় পেলেও বিজেএমসির শেখ আটে যাওয়া নিশ্চিত নয়। ওদিকে কমলাপুর স্টেডিয়ামে খুলনা আবাহনীর বিপক্ষে আরামবাগের ২-০ জয়ে গোল করেছেন বেঞ্জামিন কুপার ও খোকন।