আয়াক্সের টানা চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইনাস মিশেলস যা পারেননি, পারেননি লুই ফন গাল, সেটিই করে ফেললেন ফ্রাঙ্ক ডি বোর। টানা চতুর্থবার ডাচ লিগ জেতালেন আয়াক্সকে। পরশু হেরাক্লেস আলমেলোর সঙ্গে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে আয়াক্সের। ৩৩তম লিগ শিরোপা জয়, ছোঁয়া হলো টানা ডাচ লিগ জেতার রেকর্ডও। খেলোয়াড় হিসেবে আয়াক্সের হয়ে পাঁচটি লিগ জেতা বোর ঢুকে গেলেন ইতিহাসেই।
চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সরাসরি জায়গা করে নিয়েছে গত সপ্তাহেই ডাচ কাপের ফাইনালে পিইসি জুলার কাছে ৫-১ গোলে হারা আয়াক্স। পরশুই নিশ্চিত হয়েছে ফেইনুর্ড রটারডামের রানার্সআপ হওয়াটাও। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট আয়াক্সের, ফেইনুর্ডের ৬৬। রয়টার্স।