আয়ারল্যান্ড যাচ্ছেন সালমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ আগস্ট আয়ারল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ সফরের জন্য কাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও চারজনকে।স্বাগতিক আয়ারল্যান্ড আর বাংলাদেশ ছাড়াও ডাবল লিগ পদ্ধতির এই সিরিজে খেলবে পাকিস্তান মহিলা দল। ওয়ানডে সিরিজ শুরু ২০ আগস্ট, টি-টোয়েন্টি সিরিজ ২৭ আগস্ট থেকে। সিরিজের সব ম্যাচই হওয়ার কথা ডাবলিনে।আয়ারল্যান্ড সফরের মহিলা দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), পান্না ঘোষ, লতা মণ্ডল, আয়েশা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক, নুজহাত তাসনিম, সাজিদা ইসলাম, সুলতানা ইয়াসমিন, খাদিজা-তুল কোবরা, তিথি রানী, শারমিন আক্তার ও রিতু মণি। স্ট্যান্ডবাই: লিলি রানী, তাজিয়া আক্তার, শায়লা শারমিন ও চম্পা চাকমা।