আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোয় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হয়নি। ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর স্প্যানিশ খেলোয়াড়েরা অভিযোগ করেছিলেন, মাঠ অত্যধিক শুকনো থাকায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তাঁরা। তবে দ্বিতীয় ম্যাচে সেই একই মাঠে নিজেদের ‘স্বাভাবিক’ খেলাটা খুঁজে পেল স্পেন। গতকাল বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হারের পর গতকাল স্পেনের কাছে ৪-০তে হার। তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতেই হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড।সমান ৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত ‘সি’ গ্রুপের শীর্ষে স্পেন ও ক্রোয়েশিয়া। দুটি ড্রয়ের সুবাদে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি। আয়ারল্যান্ডের অর্জনের খাতায় ‘শূন্য’।আইরিশদের বিপক্ষে স্পেনের বড় জয়ের নায়ক ফার্নান্দো তোরেস। একাই দুটি গোল করেছেন এই স্ট্রাইকার। প্রথমটি খেলার শুরুতেই, ৪ মিনিটে। দ্বিতীয়টি ৭০ মিনিটে। খেলার ৪৯ মিনিটে একটি গোল করেন স্ট্রাইকার ডেভিড সিলভা। ৮৩ মিনিটে স্পেনের হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস।ম্যাচ শেষে তোরেসের প্রতিক্রিয়া, ‘আমি মনে করি, একটা ভালো ম্যাচ খেলেছি আমরা। শুরু থেকেই জানতাম, এই ম্যাচ ও পরের ম্যাচটায় আমাদের জিততেই হবে।’ম্যাচের সেরা খেলোয়াড় তোরেস বলেন, ‘আমাদের পরবর্তী রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা।’গ্রুপ পর্বে স্পেনের পরবর্তী ও শেষ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আগামী শনিবার অনুষ্ঠেয় এই ম্যাচ সম্পর্কে স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘এখনো ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে হবে আমাদের। ক্রোয়েশিয়া যথেষ্ট শক্তিশালী দল। আমার মনে হয়, ম্যাচটা কঠিন হবে।’আয়ারল্যান্ড সম্পর্কে দেল বস্কের মূল্যায়ন, ‘আয়ারল্যান্ড অসাধারণ দল। ওরা আমাদের কোনো ছাড় দেয়নি।’ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইরিশ মিডফিল্ডার কেইট অ্যান্ড্রুস বলেন, ‘কোনো সন্দেহ নেই, আমার দেখা সেরা দল স্পেন। মাঝে মাঝে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু কখনোই ওদের কাছাকাছি যেতে পারিনি।’কেইট অ্যান্ড্রুস বলেন, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে গোল খাওয়ায় স্পেনের বিপক্ষে ম্যাচে শিক্ষা নিতে চেয়েছিলাম আমরা। কিন্তু আমরা শিখতে পারিনি। খুব বাজেভাবে গোল হজম করেছি। এটা ঠিক, স্পেন সেরা দল। মনোযোগে সামান্য ঘাটতি দেখালেই ওরা আপনাকে শাস্তি দেবে।’ রয়টার্স।