আয়ারল্যান্ডকে ভয় পায় বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অনেক কম হয় বলে আক্ষেপ ও ক্ষোভের শেষ নেই আইরিশদের। আর প্রায় সময়ই সবচেয়ে সোচ্চার কণ্ঠ ট্রেন্ট জনস্টন। ‘বঞ্চনার’ প্রতিবাদ জানাতে সব সময়ই অগ্রণী অভিজ্ঞ এই অলরাউন্ডার ক্ষোভ ঝরিয়েছেন আবারও। তবে এবার ক্রিকেট-বিশ্বের বড় বড় শক্তিগুলোর পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করালেন বাংলাদেশকেও। হারের ভয়েই নাকি আয়ারল্যান্ডের সঙ্গে খেলতে চায় না বাংলাদেশ ও জিম্বাবুয়ে!আয়ারল্যান্ডের দীর্ঘ লড়াইয়ের সেনানী জনস্টন। ২০০৭ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান-বধে, দলকে নিয়ে গেছেন সুপার এইটে। পরে অধিনায়কত্ব ছাড়লেও খেলে যাচ্ছেন, এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপই সম্ভবত আয়ারল্যান্ডের হয়ে তাঁর শেষ বড় কোনো টুর্নামেন্ট। বিশ্বমঞ্চে বিদায়বেলায় ৩৮ বছর বয়সী অলরাউন্ডার তোপ দাগালেন বাংলাদেশের প্রতি, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে কেন আমাদের বিপক্ষে খেলতে চায় না? আমি জানি কেন, কারণ ওরা ভয় পায় যে আমরা ওদের হারাব এবং র‌্যাঙ্কিংয়ে ওদের ওপরে চলে যাব। এটি আমি নিশ্চিত করেই জানি।’তবে ‘বড় ভাইদেরও’ ছেড়ে কথা বলেননি অস্ট্রেলিয়ায় জন্ম নিয়ে গড়ে ওঠা এই ক্রিকেটার, ‘অন্য দলগুলো আমাদের সঙ্গে খেলার সময় পায় না, কারণ তাদের ডানে-বাঁয়ে-মাঝে হাজারো সূচি...এবং আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ হাবিজাবি। সুতরাং, বোঝাই যাচ্ছে, বড়রা এমনিতেই অনেক ক্রিকেট খেলে। এবং বলতেই পারে, এর মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ নেই। কিন্তু কিছু একটা তো করতে হবে। কারণ, ধারাভাষ্যকারেরা যা বলেন, আমরা সেই “মিনোজ” হয়ে আর থাকতে চাই না।’যাতনাটা অনুভব করেন বলেই বুঝি ‘মিনোজ’ বিষয়ে জনস্টন আবার বাংলাদেশের পাশে, ‘আমরা সহযোগী দেশের ক্রিকেটার এবং আমরা তা জানি। কিন্তু আমরা “মিনোজ” নই। টিভিতে “মিনোজ” শুনতে শুনতে আমার কান পচে গেছে। প্রতিদিন যে ছেলেরা ঘাম ঝরাচ্ছে, কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য এটা অসম্মানজনক। আয়ারল্যান্ডের মানুষ, আফগানিস্তানের মানুষ ও অন্যান্য সহযোগী দেশগুলোর জন্যও এটা অসম্মানের। বাংলাদেশ ও জিম্বাবুয়ে তো “মিনোজ” নয়ই। ওরা পূর্ণ সদস্যদেশ, কিন্তু বিশ্বকাপে ওদের পর্যন্ত “মিনোজ” বলা হয়। এটা শুনতে শুনতে আমি ক্লান্ত ও বিরক্ত হয়ে গেছি।’ ওয়েবসাইট।