আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ সমতা ১-১ এ। তামিম ইকবালের ৭৪ রানে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১৯০ রান বাংলাদেশ করে ৩৭ ওভার ৪ বলেই। উইকেট হারায় ৪টি। এছাড়া জহুরুল ৩৪ ও সাকিব অপরাজিত ৩৩ রান করেন।এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে ৫০ ওভারের পরিবর্তে চার ওভার কমিয়ে খেলা নির্ধারণ করা হয় ৪৬ ওভারে। ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর অ্যান্ড্রু হোয়াইট ও জন মোনেকে নিয়ে ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে ৪৪ ও ৬২ রান যোগ করে দলকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন গ্যারি উইলসন। গ্যারি ৬৪ বলে করেন ৬০ রান। শফিউল ইসলাম নিয়েছেন চার উইকেট। সাকিব আল হাসান দুটি, মাশরাফি, রাজ্জাক ও ফয়সাল নেন একটি করে উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে কিপিংয়ের সময় আঘাত পাওয়ার পর দুই ম্যাচ উইকেটের পেছনে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনটা বেশ ভালোই হলো মুশফিকুর রহিমের। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন তিনটি। স্ট্যাম্পিং করেছেন একটি।এখন ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ছয় ওভারে এক ইউকেটে ১২ রান। এখন তামিম ছয় ও জুনায়েদ এক রান নিয়ে ব্যাট করছেন।—ওয়েবসাইট