আয়ারল্যান্ডেও এক দিনে দুই প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও এক দিনে দুই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বেলফাস্টের উপকণ্ঠের মাঠ দ্য গ্রিনে আগামীকালের এই দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড একাদশ ও এনসিইউ সভাপতি একাদশ। গত মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার আগে এক দিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল মুশফিকুর রহিমের দল।সিরিজ জয়ের আশা নিয়েই আয়ারল্যান্ড গেছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত সেখানে ভালোই আছে দলের সবাই। টেলিফোনে ম্যানেজার তানজীব আহসানের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিনে বৃষ্টির দেখা পাওয়া যায়নি বেলফাস্টে। ‘আমরা আসার আগের এক মাসে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে এখানে। কিন্তু এই তিন দিন কোনো বৃষ্টি হয়নি। আজ (গতকাল) সকালে তো ছেলেরা নেটে বোলিং-ব্যাটিং প্র্যাকটিসও করল’—বলেছেন ম্যানেজার। বৃষ্টি না থাকলেও অবশ্য কনকনে ঠান্ডা বাতাস কিছুটা ভোগাচ্ছে খেলোয়াড়দের।বিয়ের আনুষ্ঠানিকতা থাকায় দলের সঙ্গে আয়ারল্যান্ড যাননি বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। কাল শেফ দ্য মিশন আহমেদ সাজ্জাদুল আলম ও প্রধান নির্বাচক আকরাম খানের সঙ্গে বেলফাস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনিও।